মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকেলে তাহেরপুর হাইস্কুল মাঠে এ উপলক্ষে এক পথসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা, বিএনপি নেতা সরদার সানিয়াত হোসেন শুভসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এ সময় রাজশাহী জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই মিলে ইফতার গ্রহণ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া