চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ফয়েজ লেক এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর খুলশী থানা পুলিশ।
পুলিশ জানায়, খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম এর নেতৃত্বে এএসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়েজ লেক এলাকা থেকে দুজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমরান হোসেন (৩০)। তিনি ফটিকছড়ি উপজেলা এর ধমনুর আজাদী বাজার হাজী বকসু মিস্ত্রীর বাড়ির বাসিন্দা। অপরজন সিলভী আক্তার (১৯), তার বাড়ি মাদারীপুর সদর উপজেলা এর গংগারামপুর এলাকায়।
পুলিশ জানায়, এ ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৭৬ ধারায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফয়েজ লেক সহ নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে সময় সময় অভিযান চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করা হলেও এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১