মোঃ শফিকুল ইসলাম তুহিন |
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলার লামা উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা, পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব Sa Ching SaChing Prue Zery (৩০০নং সংসদীয় আসন)।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও উন্নতি কামনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। তিনি সকলকে ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া