শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না স্বামী জাহের আলভঅভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বিকেল ৫টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে তার নানাবাড়িতে শেষ যাত্রায় বিদায় জানানো হয়।
পরিবারিক সূত্রে জানা যায়, দুঃখজনক এই মুহূর্তেও ইকরার স্বামী জাহের আলভী উপস্থিত ছিলেন না। নেপাল থেকে ফেরার কারণে তিনি জানাজার সময় পৌঁছাতে ব্যর্থ হন।
ইকরার মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভী পরিবারের কয়েকজন সদস্যকে আসামি করে মামলা করেছেন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি দুপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
জাহের আলভী ও ইকরার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তারা ২০১০ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৪ সালে এটি প্রকাশ্যে আসে। তাদের একটি সন্তান রয়েছে। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল জাহের আলভীর সহকর্মী ইফফাত আরা তিথির সঙ্গে সম্পর্ক রয়েছে। ইকরার মৃত্যুর পর একজন ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন, মানসিকভাবে ভেঙে পড়ার কারণ ছিল এই পরকীয়া।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১