এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর বাবা মো. শমসের আলীর জানাজায় হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুক্রবার বাদ জুমা কুমিল্লা টাউন হল মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ অংশ নেন। উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অনেকে।
এছাড়া জানাজায় অংশ নেন কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) মো. কাইমুল হক রিংকু এবং ব্যবসায়ী মোহাম্মদ আবু নাছের মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে উদবাতুল বারী আবু তাঁর বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং বলেন, “আমার বাবা আলী ম্যানশনে ব্যবসা করতেন। আপনারা তাঁকে মাফ করে দেবেন।”
পরবর্তীতে বুড়িচং উপজেলার দেবপুর ইউনিয়নের কাছিয়াতলী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মো. শমসের আলীকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১