এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় পাঁচটি সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কুমিল্লা প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আয়োজক সংগঠনগুলো হলো— কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লা রিপোর্টার্স ক্লাব, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন এবং কুমিল্লা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালেক।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি, সাংবাদিক নেতা, টেলিভিশন রিপোর্টার, ক্যামেরাপার্সন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, সততা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। মিলাদ পরিচালনা করেন সি টিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস এবং মোনাজাত পরিচালনা করেন শহীদ উল্লাহ মিয়াজী।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১