আশরাফুদ্দীন আল আজাদ |
ধুনট,বগুড়া বিশেষ প্রতিনিধঃ
বগুড়ার ধুনট উপজেলায় পাচঁথুপি মিয়াপাড়া জামে মসজিদ মাদরাসার পক্ষ থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চান্দাইকোনা ফুড ভিলেজ এলাকায় অবস্থিত এমপি মহোদয়ের ব্যক্তিগত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আতিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপি গোলাম মোহাম্মদ সিরাজের সঙ্গে সাক্ষাৎ করে ফুলের তোড়া প্রদান করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে ধুনট ও শেরপুর উপজেলার বিভিন্ন মাদরাসার উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। মাওলানা আতিকুর রহমান মাদরাসাগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সরকারি সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, তিনি অতীতের মতো ভবিষ্যতেও ধুনট-শেরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবেন। বিশেষ করে মাদরাসা শিক্ষার মান উন্নয়নে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পাচঁথুপি মিয়াপাড়া মাদরাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা আলী হোসাইনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের এমন আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া