মো: আরফান আলী | ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভোমরাদহে "বাংলাদেশ পল্লী ফেডারেশন" সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা ৪০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মূল প্রতিপাদ্য ছিল “তৃণমূল পর্যায়ে থাকা অসহায় ও দুস্থদের জন্য উষ্ণতার ছোঁয়া এবং সুস্থতা।”
বিকেল ৪টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী ফেডারেশনের নির্বাহী পরিচালক, কবি ও সাংবাদিক মো: আরফান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদফতর কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: রাকিব হাসান।
শীতবস্ত্র বিতরণের সময় মো: আরফান আলী বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তৃণমুল পর্যায়ের খেটে খাওয়া মানুষ এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।সমাজের বিত্তবানদেরও উচিত শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য পশীন চন্দ্র, মাহাদি আবরার সিয়াম, আব্দুর রশিদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যুব উন্নয়ন ও পল্লী উন্নয়ন কর্মকর্তারা এই উদ্যোগকে সহমত প্রকাশ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া