মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে প্রাথমিক ফলাফলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ তাদের বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন রাজশাহী মহানগর জামায়াতে আমীর ড. কেরামত আলী, তিনি পোস্টালসহ মোট ২০৬,৮৯৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী শাহজাহান মিয়া (১৬২,৫১৫ ভোট) কে টপকে যান।
চাঁপাইনবাবগঞ্জ–২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ড. মিজানুর রহমান, তিনি ১৭১,২২৭ ভোট পেয়ে বিএনপি মনোনীত আমিনুল ইসলাম (১৫৫,১১৯ ভোট) কে পরাজিত করেন।
চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, তিনি ১৮৯,৬৪০ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ (১২৬,৯৯৭ ভোট) কে পরাজিত করেছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ জানান, জেলার সব ৩টি আসনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া