ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি উপাচার্য পদ থেকে সরে দাঁড়াতে চান। তবে বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা বা প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি না করার জন্য তিনি এখনই পদত্যাগ করছেন না।
ড. নিয়াজ আহমদ খান বলেন, “২০২৪ সালের আগস্টে একটি আপৎকালীন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করি। তখন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল এবং প্রশাসনিক কাঠামো কার্যত অচল। সেই সময় আমাদের প্রধান লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল পর্যায়ে আনা।”
তিনি আরও বলেন, “আজ প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। আপৎকালীন পরিস্থিতি শেষ হয়েছে। তাই আমি উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকার চাইলে আমি কিছু সময় দায়িত্ব পালন করতে রাজি আছি।”
ঢাবি উপাচার্য স্পষ্ট করেন, তার পদত্যাগের বিষয়টি ভুলভাবে কিছু গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আসলে তিনি নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াতে আগ্রহী, কিন্তু শূন্যতা সৃষ্টি করতে চাইছেন না। তিনি তার ডেপুটেশন থেকে মূল শিক্ষকতার দায়িত্বে ফিরে যেতে চান।
ড. নিয়াজ আহমদ খান দায়িত্বকালে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পুনঃপ্রতিষ্ঠা, হল সংসদগুলো কার্যকর করা, আন্তর্জাতিক র্যাংকিংয়ে উন্নতি এবং গবেষণা ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করার মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া