আশিকুজ্জামান রানা |
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুলের সমর্থনে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
অদূরপ্রান্ত থেকে মিছিল করে নেতাকর্মীরা শঠিবাড়ি মাঠে সমাবেশে যোগ দেন। বিকেল গড়ার সঙ্গে সঙ্গে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। রোকন উদ্দিন বাবুল শুধু ধানের শীষের প্রার্থী নন, তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের আস্থার প্রতীক। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে শোষণের জবাব দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”
মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, “আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, আগামী নির্বাচনেও সেই ভালোবাসার প্রতিফলন দেখতে চাই। আপনাদের সেবা করার সুযোগ পেলে আদিতমারী-কালীগঞ্জকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদে রূপান্তর করব।”
তিনি এলাকার উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার জানান।
দুর্গাপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় কর্মীবৃন্দ। বক্তারা ভোটকেন্দ্র পাহারা দেওয়া ও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হওয়া নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে একটি বিশাল মিছিল শঠিবাড়ী বাজার প্রদক্ষিণ করে জনসমর্থন প্রদর্শন করে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া