মাহিদুল ইসলাম ফরহাদ |
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাব-৫ সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করেছেন।
গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
বস্তার মধ্যে ছিল ১টি ওয়ান শ্যুটার পিস্তল, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ম্যাগাজিন এবং ৮টি দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি তলোয়ার, ১টি রাম দা, ১টি স্টিলের বল্লম, ২টি চাইনিজ কুড়াল এবং ১টি ডেগার।
র্যা
ব সূত্রে জানা গেছে, ধরা পড়া অস্ত্রসমূহ নাশকতা সৃষ্টি ও অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। সঠিক সময়ে অভিযান পরিচালনার ফলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করা সম্ভব হয়েছে।
র্যাব-৫ ও সিপিসি-১ এ অভিযান সফলভাবে সম্পন্ন করে জনসাধারণকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া