মাহমুদুল হাসান |
মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে বিএনপির তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পরিচিত নাম বাবলু শেখ। দুঃসময়ের রাজনীতি থেকে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্বে উঠে আসা এই নেতা বর্তমানে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করছেন।
দলীয় সূত্রে জানা যায়, বাবলু শেখের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে রয়েছে রাজধানী ঢাকার রাজনীতির সঙ্গে।
তিনি দীর্ঘদিন ঢাকার কলাবাগান এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলীয় সভা-সমাবেশ, আন্দোলন ও কর্মসূচিতে মাঠপর্যায়ে নিয়মিত উপস্থিতি ছিল তার।
২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত আন্দোলন কর্মসূচিতে তিনি প্রথম সারিতে থেকে অংশ নেন।
সে সময় ঢাকার বংশাল এলাকায় রাজপথে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে অবস্থান করেন বাবলু শেখ। দলীয় নেতাকর্মীদের মতে, সেই সময় বিএনপির জন্য ছিল অত্যন্ত প্রতিকূল ও কঠিন সময়। অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও বাবলু শেখ রাজপথে সক্রিয় ছিলেন, যা তাকে দুঃসময়ের সাহসী কর্মী হিসেবে পরিচিত করে তোলে।
এরও আগে, ২০১২ সালে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদি বাজার এলাকায় তিনি বিএনপির একটি ক্লাব পরিচালনা করেন। ওই সময় এলাকাটিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ছিল দুর্বল এবং প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত। প্রতিকূল রাজনৈতিক পরিবেশের মধ্যেও দলীয় কার্যক্রম সচল রাখার চেষ্টা করেন বাবলু শেখ।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে বর্তমানে তিনি শিরখাড়া ইউনিয়ন বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কেন্দ্রীয় রাজনীতি ও স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন তিনি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, রাজনৈতিক চাপ, প্রতিকূলতা ও দুঃসময়ের মধ্যেও রাজপথে সক্রিয় থাকাই বাবলু শেখের সবচেয়ে বড় পরিচয়।
তৃণমূল রাজনীতিতে তার ধারাবাহিক উপস্থিতি ভবিষ্যতেও বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া