মো: গোলাম কিবরিয়া |
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ২৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা–রাজশাহী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি বিশেষ দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসে থাকা এক যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃত যুবকের নাম মো. দুলাল মিয়া (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মো. আয়ুব আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া