রেজাউল করিম | সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে অনুষ্ঠিত হলো শ্যামলছায়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবারের সাবেক সংসদ সদস্য ও জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাঠোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি এবং অনেক উন্নয়নমূলক কাজ করেছি। খেলাপ্রেমি ভাইদের জন্য ছোট ছোট মাঠে গ্যালারী নির্মাণ করেছি যাতে দর্শকরা সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারেন। আমি নির্বাচিত হলে রামজীবনের বাজারপাড়া মাঠে একটি বড় গ্যালারী নির্মাণ এবং সুন্দরগঞ্জকে মাদকমুক্ত করার উদ্যোগ নেব। এছাড়া আমি দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট চাই।”
এ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জনাব মো: ওয়েদুর জামান সরকার বাদশা, জাতীয় পার্টি রামজীবন ইউনিয়ন শাখার সভাপতি জনাব এম এনামুল হক মন্টু, সাধারণ সম্পাদক জনাব মো: কামরুল ইসলাম, এবং জাতীয় ছাত্রসমাজ রামজীবন ইউনিয়ন শাখার সভাপতি জনাব রেজাউল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
খেলার সভাপতিত্ব করেন মো: শফিকুল ইসলাম শিপন, যুব আহ্বায়ক রামজীবন ইউনিয়ন শাখা। ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাঠোয়ারী।
এদিনের টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করেছিল।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া