এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার কাঁচেরকোল গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ আবির (৩০) এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনিপাড়া গ্রামের মোঃ শিপনের ছেলে মোঃ সজিব (২২)।
র্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজসে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১