এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় র্যাবের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযানে ১৭৪ বোতল বিদেশি মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর ও অরন্যপুর এবং আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও একজনকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ সাকিব (১৯)।

তিনি কুমিল্লা সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের বামইল গ্রামের মোঃ লিটনের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে গাজীপুর ও অরন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ১৭৪ বোতল বিদেশি মদ ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ কেজি গাঁজাসহ মোঃ সাকিবকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১