এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাকে দেখতে গেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।
গত বৃহস্পতিবার ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অ্যাডভোকেট ফজলুর রহমান।
পরে তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
রাজনৈতিক অঙ্গনে তার অসুস্থতার খবরে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১