মোঃ ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের নির্বাচনী প্রচারণায় নতুন গতি আনতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপির নেতা বাসির আহমদ।
গত বুধবার (২১ জানুয়ারি) দুপুরে যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, সদস্য রুহুল আমিন, কয়েস আহমদ, এমরান আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবর্ধনা শেষে সড়ক পথে লামাকাজী এলাকায় পৌঁছালে সেখানে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিএনপি নেতা বাসির আহমদকে বরণ করে নেওয়া হয়।
পরে শোভাযাত্রাসহ তাকে গোবিন্দগঞ্জের সুহিতপুর এলাকার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হলে সেখানেও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হক, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর তারেক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহি, কালারুকা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহীম আলী, যুবদল নেতা আলী হোসেন, আরজু মিয়া, লাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুর রহমান ইমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ ফয়সল, তারেক আহমদ, আবুল ফজল, মাহবুবুর রহমান রাহি, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি ছাদ মিয়া, সহ-সভাপতি সাব্বির আহমদ ও ইমন আহমদসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা জানান, যুক্তরাজ্য প্রবাসী নেতা বাসির আহমদের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলনের নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে এবং আগামী দিনে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া