ফারুকুর রহমান বিনজু | পটিয়া,চট্টগ্রামঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মীর নাম নুরুল হুদা হৃদয় (২৮)।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসভার সদর রেলস্টেশন রোডের নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানের অংশ হিসেবে নুরুল হুদা হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার (২০ জানুয়ারি) তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
গ্রেপ্তারকৃত নুরুল হুদা হৃদয় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবুল মনছুরের পুত্র বলে জানা গেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১