মোঃ হাসানুল হক মেহেদী | নেছারাবাদ প্রতিনিধিঃ
বয়সের ভারে চোখে নেমেছে ঝাপসা ধোঁয়া। জীবনের শেষ প্রান্তে এসে প্রতিদিন সংগ্রাম করে বেঁচে আছেন এক অসহায় মা।
নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নদীর পাড়ে জীর্ণ একটি ঘরে দিন কাটছে তাঁর। জীবিকার একমাত্র অবলম্বন সুপারি খোসা ছাড়ানো—কাজ মিললে তবেই জোটে একবেলা খাবার।
এই অসহায় নারীর একমাত্র ছেলে ছিল জীবনের শক্তি, সাহস আর ভরসা। কিন্তু একটি দুর্ঘটনার নির্মম আঘাতে আজ সে শারীরিকভাবে অক্ষম। সে এখন কোনো কাজকর্ম করতে পারে না, এমনকি ঠিকভাবে চলাফেরাও অসম্ভব। ফলে অসুস্থ শরীর নিয়েই ছেলের সব দেখভালের দায়িত্ব পালন করতে হচ্ছে বৃদ্ধ এই মাকে।
শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। বার্ধক্য, দারিদ্র্য আর অসুস্থতার ত্রিমুখী যন্ত্রণায় তাঁর জীবন আজ দুর্বিষহ। চিকিৎসার খরচ জোগানো তো দূরের কথা, নিত্যদিনের আহার জোটানোই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অসহায় এই মায়ের একটাই চাওয়া—সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবান ও মানবিক মানুষের দোয়া ও সহযোগিতা। যাতে অসুস্থ সন্তানকে নিয়ে জীবনের বাকিটা সময় কোনোভাবে পার করতে পারেন। স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে দ্রুত সহায়তা প্রয়োজন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া