এস এম মোস্তাফিজুর রহমান |
আশাশুনি(সাতক্ষীরা):
সাতক্ষীরা: আশাশুনি উপজেলার দরগাহপুরে আওয়ামী লীগ নেতা জমির উদ্দীন বিএনপিতে যোগদানের প্রতিবাদে রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের ৩ রাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা বলেন, জমির উদ্দীন চেয়ারম্যান থাকাকালে বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছিলেন।
এছাড়া নিজের ও আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা এবং গৌর কর্মকারের দোকানে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা করার অভিযোগ তুলেছেন।
বক্তারা আরও বলেন, জমির উদ্দীন দীর্ঘদিন ধরে অপরাধ, অত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেছেন। এ কারণে তিনি বিএনপিতে যোগদানের আগে দলে তাকে না নেওয়ার দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া