এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার শাসনগাছা এলাকায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ১ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ৩ নারী মাদক পাচারকারীকে আটক করেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন জান্নাতুন ফেরদৌস (২০), আফরোজা (১৮) এবং পারভিন আক্তার (৪৫)। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামীদের পরে শনিবার সকালে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব জেলা ও শহরে মাদক চোরাচালান রোধে সবসময় সক্রিয় রয়েছে।”
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া