মোঃ শফিকুল ইসলাম তুহিন |
বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বান্দরবানের লামা উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ধর্মীয় পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, বাবু রিটল বিশ্বাস এবং সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান। এছাড়াও লামা উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া