মাহিদুল ইসলাম ফরহাদ | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাব-৫, সিপিসি-১ এর অভিযানে ৪৭ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। অভিযানটি রহনপুর পৌরসভার ভটভটি স্ট্যান্ডের পাকা রাস্তার উপর থেকে পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় আভিযানিক টহল দল নুনগোলা ভটভটি স্ট্যান্ডে জনৈক টুটুলের চায়ের দোকানের সামনে মাদক কারবারী মোঃ শাহীন (৪০), যিনি চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার কসবা উজিরপুর গোলাবাড়ী স্টেশনের মৃত কুসুমুদ্দিনের ছেলে,কে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪৭ পিচ অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ শাহীন ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ কর্মকর্তারা জানান, এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিত ও মাদক নির্মূলের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া