সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশাল বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (আজ) নগরীর চক বাজারস্থ এবায়দুল্লাহ জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জাতীয়তাবাদী প্রচার দল যুক্তরাষ্ট্র ও ফ্লোরিডা বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন মৃধা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোঃ রাসেল হোসেন, বরিশাল মহানগর প্রচার দল নেতা এম. মনির হোসেন, এবায়দুল্লাহ জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মোঃ মুহিবুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবায়দুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মির্জা নুরুর রহমান বেগ। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১