এস এম মামুন | যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শুক্রবার (২রা জানুয়ারি) উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম. ইকবাল হোসেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ অলিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, পৌর যুবদলের আহবায়ক মো. আব্বাস আলী, বিএনপি নেতা খান শফিয়ার রহমান, মো. নিস্তার ফারুক, আক্তার ফারুক মিন্টু, যুবদলের কাজী ইমরান, পৌর ছাত্রদলের আহবায়ক এম কামরুজ্জামান, ছাত্র নেতা ইমরান হোসেন, কলেজ ছাত্রদলের অমি সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলের মাধ্যমে নেতারা বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া