ঢাকায় পৌঁছেছে ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় সাইবেরিয়ান বিড়াল জেবু। জেবু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটিজেনদের মন জয় করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২-এর মাধ্যমে জেবু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জেবুর নামে চালু করা হয়েছে একটি নিজস্ব ফেসবুক পেজ, যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপির কনটেন্ট জেনারেশন টিমের প্রধান সাইমুম পারভেজ নিশ্চিত করেছেন, পেজটি হালকা ও কৌতুকধর্মী কনটেন্টে সাজানো এবং অফিসিয়াল।
ঢাকায় জেবুর সঙ্গে উপস্থিত আছে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বর্তমানে জেবু সকলের মন জয় করে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জনগণের মনে এবং ভাইরাল হয়ে উঠছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া