পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে খ্রিস্টান ধর্মালম্বীরা বড় উৎসব বড়দিন উদযাপন করেছে জমকালো আয়োজনের মাধ্যমে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা, বাইবেল পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনও মানবিক সহায়তা হিসেবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চাল বিতরণ করে, যা পুরো উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক চার্চ মিশনে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে যিশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন।
এ বছর উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর ক্যাথলিক চার্চ, আংড়া ক্যাথলিক চার্চ, মহিপুর চার্চেস গড অব মিশন, মহিপুর টালিথাকুমী চার্চ মিশন, সেভেনডে মিশন, আংড়া পূর্বপাড়া কাথলিক চার্চ এবং বাজিতপুর সেভেন্থ ডে অ্যাডভেনটিস্ট ম্যারাথন সেমিনারী চার্চ সহ মোট ৭২টি চার্চে বড়দিন উদযাপন করা হয়।
উৎসবমুখর এই দিনটি খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও ঐক্যবোধ বৃদ্ধি করেছে এবং উপজেলায় সমৃদ্ধ সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া