সঞ্জয় কুমার | আদিতমারী উপজেলা প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী ও কালিগঞ্জ আসনে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিএনপি প্রার্থী মোঃ রোকন উদ্দিন বাবুল মনোনয়ন লাভ করেছেন। গত ২৪ ডিসেম্বর তিনি দলীয় মনোনয়ন পান।
দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক ক্ষমতার ভিত্তিতে বাবুলকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোকন উদ্দিন বাবুল বলেন, "আমি ও আমার কর্মীরা সব সময় দলের নির্দেশ মেনে চলেছি। আমাদের বিশ্বাস ছিল যে দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেবে, যা সত্যি হয়েছে।"
তিনি আরও বলেন,"আদিতমারী ও কালিগঞ্জ আসন জয় করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই এবং জনগণের উন্নয়নমূলক কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।"
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া