এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় র্যাব-১১ ও সিপিসি-২ এর যৌথ অভিযানে ৩০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আলম মিয়া (৫৬), তিনি সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযানে আলম মিয়াকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলম মিয়া দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সামাজিক ব্যাধি মাদক নির্মূলের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া