রিপন কান্তি গুণ | নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের মাদক নির্মূল সচেতনতামূলক কর্মসূচি
নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চিরাম ডেভেলপমেন্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তানজিন, সংগঠনের উপদেষ্টা কবির হোসেন শাহসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, সুস্থ সমাজ ও সুস্থ জীবনের জন্য মাদক নির্মূল অপরিহার্য। তারা মাদকের বিভিন্ন ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং একত্রে মাদকবিরোধী সমাজ গঠনের গুরুত্বের উপর জোর দেন।
আলোচনা সভার শেষে চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে চিরামের মেধাবী শিক্ষার্থী ও সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহকে ফুল দিয়ে বরণ করা হয়, যিনি সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানের সমাপ্তিতে চিরাম ইউনিয়নের ১০০ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া