বগুড়া-৫ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ ও সমর্থন কামনা
বগুড়া-৫: ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মীর মাহমুদুর রহমান
- আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধিঃ
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তিনি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ইমরান কামাল খান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, অর্থ সম্পাদক এরশাদ আলীসহ শেরপুর-ধুনটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সাথে ছিলেন ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং শেরপুর-ধুনটবাসীর কাছে হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।






















