মাহিদুল ইসলাম ফরহাদ |চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায় সকাল ১১টায় পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে চলে যায়।
পরবর্তী তল্লাশিতে কালো পলিথিনে মোড়ানো ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর ৫৩ বিজিবি একটি বিশেষ অভিযানে ৪টি বিদেশী পিস্তল, ৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছিল। তবে এই অভিযানেও কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, "সীমান্তে অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।"
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া