এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেবিদ্বার উপজেলার শহিদ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ভিংলাবাড়ী এলাকার শহিদ সাব্বিরের মা এবং এলাহাবাদ এলাকার শহিদ সাইফুল ইসলামের তন্নর বাবা।
হাসনাত আব্দুল্লাহ নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।
এ সময় দেবিদ্বার উপজেলা নাগরিক পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্র শক্তির নেতা হৃদয় ও রাফসান কাজী নাছিরসহ উপজেলা নাগরিক পার্টির এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহিদ পরিবারের পক্ষ থেকে বলা হয়,ন্যায়ের রাজনীতি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় হাসনাত আব্দুল্লাহ একজন যোগ্য প্রার্থী। তার নেতৃত্বে দেবিদ্বার উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১