বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ফিফা র্যাংকিং ডিসেম্বর মাসেও কোনো পরিবর্তন হয়নি। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দল আগের মতোই ১৮০তম স্থানে রয়েছে। মূলত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর ফিফা উইন্ডোতে কোনো আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় র্যাংকিংয়ে পরিবর্তন হয়নি।
বাংলাদেশের মতো শীর্ষ র্যাংকিংয়ের দেশগুলোর অবস্থানও অপরিবর্তিত আছে। স্পেন এক নম্বরে, তার পর শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। যদিও র্যাংকিংয়ে নড়চড় হয়নি, ঐ ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট সামান্য কমেছে—নভেম্বর মাসে ৯১১.১৯ পয়েন্ট থাকলেও ডিসেম্বর মাসে হয়েছে ৯১১.১০।
আগামী মার্চে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। তার আগে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া