এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও কুমিল্লা সিটি কর্পোরেশন) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট থেকে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি।
এ সময় উপস্থিত ছিলেন মোস্তফা মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপি; ওমর ফারুক মিঠু, সাবেক জিএস, কুমিল্লা অজিত গুহ কলেজ; আজাহার উদ্দিন বাপ্পি, সাবেক সহসভাপতি, জেলা ছাত্রদল; মো. কবির হোসেন মজুমদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল; ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম, সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর যুবদলসহ জুয়েল রানাসহ মনিরুল হক সাক্কু সমর্থিত নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা আসন্ন নির্বাচনে মনিরুল হক সাক্কুর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া