মোঃআবদুল্লাহ আল-মামুন | চকরিয়া,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চকরিয়া, কক্সবাজার: চকরিয়া পৌরসভায় নতুন নির্মিত বহুতল ও বাণিজ্যিক ভবনে বিদ্যুৎ সংযোগে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ কিলোওয়াটের বেশি লোডের জন্য যেখানে HT (হাই টেনশন) কানেকশন বাধ্যতামূলক, সেখানে LT (লো টেনশন) কানেকশন অনুমোদন দেওয়া হয়েছে।ভুক্তভোগী ও সচেতন মহলের অভিযোগ, পৌরসভার সহকারী প্রকৌশলী জাকির হোসেন এই অনিয়মের সঙ্গে জড়িত এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, HT কানেকশন এড়িয়ে যাওয়ায় সরকারি বিধিমালা লঙ্ঘিত হয়েছে এবং রাষ্ট্রীয় রাজস্বের বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের অবৈধ সংযোগ ভবিষ্যতে বড় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।
অভিযুক্ত সহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। চকরিয়া পৌরসভার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রমাণ মিললে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকার মানুষ দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া