পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় সম্প্রতি প্রকাশিত নিবিড় সংশোধন বা এসআইআর-এর খসড়া তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা বেশি। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, আসানসেলসহ শহরাঞ্চলে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা গ্রামাঞ্চলের তুলনায় উল্লেখযোগ্য।
গবেষকরা জানাচ্ছেন, কলকাতা শহরের মুসলমান অধ্যুষিত এলাকাগুলিতেও হিন্দু পদবীধারীদের নাম বেশি সংখ্যায় ‘আনম্যাপড’ হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী মুসলমান সংখ্যাধিক্য এলাকা এবং কিছু নির্দিষ্ট গ্রামাঞ্চলে নাম বাদ পড়ার ঘটনা কম। তবে মতুয়া সংখ্যাধিক্য বিধানসভা এলাকায় অনেকের নাম ‘আনম্যাপড’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
মুখ্য নির্বাচনী কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে প্রায় ৫৮ লক্ষেরও বেশি ভোটারের নাম খুঁজে পাওয়া যায়নি। এগুলো হয় মৃত বা ঠিকানা পরিবর্তনের কারণে। এছাড়া আরও প্রায় ৩০ লক্ষ ভোটার ‘আনম্যাপড’ হিসেবে আছেন। পরবর্তী ধাপে নথি যাচাইয়ের সময় আসল সংখ্যা নির্ধারণ করা হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসআইআর-এর পরবর্তী ধাপে, নাম বাদ পড়া ভোটারদের সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া