চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহীদুল ইসলাম ওরফে বুইস্যাকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) রাতের অভিযান চালিয়ে নগরের চান্দগাঁও থানার ফিনলে সাউথ সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। বুইস্যার কাছ থেকে একটি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বুইস্যা বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড়ো সাজ্জাদের অনুসারী। তিনি চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অস্ত্র ব্যবসা, ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত। বিভিন্ন কিশোর গ্যাংয়ের মাধ্যমে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই এবং অপহরণের মতো অপরাধ চালাতেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বুইস্যা ও ‘টেম্পো’ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি হয়। পরে যৌথ অভিযানে বুইস্যা গ্রুপের ১১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, বুইস্যা ও তার গ্যাং চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। বুইস্যার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা ও মাদক সংক্রান্ত ৪২টি মামলা রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া