খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ইরি-বোরো ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। শীতের কুয়াশা উপেক্ষা করেই কৃষকরা জমিতে বীজতলা তৈরি, চারা তুলা ও রোপণে ব্যস্ত সময় পার করছেন। গ্রামজুড়ে ধান রোপণ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডুমুরিয়ায় ২১,৭০৯ হেক্টর জমিতে ইরি-বোরো ধান রোপণ করা হবে। কৃষকরা বলেন, সার ও ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় বোরো আবাদে খরচ বেড়ে গেছে। একজন কৃষক জানান, দুই বিঘা জমিতে ব্রি-২৮ ধান আবাদ করতে বিঘাপ্রতি ৪-৫ হাজার টাকা খরচ হচ্ছে, এবং শ্রমিকদের চুক্তিভিত্তিতে কাজ করাতে প্রতিজন ৪০০ টাকা পারিশ্রমিক দিতে হচ্ছে।
কৃষকরা সরকারের কাছে সরাসরি ধান ক্রয় ও দাম বৃদ্ধি, সার, কীটনাশক ও বিদ্যুতের খরচ কমানোর জন্য দাবি জানিয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, সার ও তেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় ধানের রোপণে কোনো সংকট থাকবে না।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, আধুনিক উফশী জাত চাষাবাদের জন্য কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া