এস.এম.মামুন|যশোরপ্রতিনিধি:
যশোরের মণিরামপুরে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও বীর বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যের অবসান ও দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবি জানান।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মসজিদ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সকল প্রকার আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মিছিল শেষে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ছাত্রনেতা এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া