এস. এম. মামুন|যশোর প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী কারী মিয়া ক্যাডেট মাদ্রাসার আজীবন সদস্য সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে সারাদিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে মাদ্রাসার আজীবন সদস্য,প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় মাদ্রাসার সার্বিক অগ্রগতি, চলমান শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং শিক্ষার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।
বক্তারা বলেন, কারী মিয়া ক্যাডেট মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু এবং মুহতামিম মাওলানা আহসান কবীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া