মাহিদুল ইসলাম ফরহাদ|চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার প্রতিরোধে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।
জানা গেছে, শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা ৪টি বস্তা থেকে মোট ৩৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকোপ্লাস’ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
অভিযান শেষে উদ্ধারকৃত নেশাজাতীয় সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। বিজিবি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির পৃথক অভিযানে মোট ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া