জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম নগরের সিআরবির শিরিষতলায় শুরু হয়েছে বিজয় মেলা। মুক্তিযুদ্ধে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। তিনি সাংবাদিকদের বলেন, “বিজয় মেলাটিকে এবার বৃহত্তর পরিসরে আয়োজনের চেষ্টা করেছি। এখানে দেশীয় পণ্যের স্টল বসানো হয়েছে এবং আশা করি সকলেই উৎসবমুখর পরিবেশে অংশ নেবেন।”
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, সরকার নির্দেশ দিয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কারুশিল্প ও দেশীয় পণ্যের মেলার আয়োজন করা হবে। স্থান হিসেবে সিআরবি নির্বাচিত হয়েছে, কারণ এখানে মানুষ বেশি আসে এবং প্রাকৃতিক ছায়াসহ শীতল পরিবেশ মেলার জন্য উপযোগী।
মেলায় চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য, কুটিরশিল্প এবং চারু ও কারুশিল্প পণ্য দিয়ে ৩২টি স্টল সাজানো হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজয় মেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত, তাই দর্শকরা দেশীয় পণ্যের সমাহার উপভোগ করতে পারেন।
আজ ১৫ডিসেম্বর সোমবার মেলার দ্বিতীয় দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া