আমান খন্দকার|বুড়িচং,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতের যেকোনো সময়ে বুড়িচং উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটার (দক্ষিণ পাশে) ১৬৬.৬৭ কিলোমিটার এলাকায় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শুক্কুর খান জানান, ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির দেহ মারাত্মকভাবে ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডিকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
রেলওয়ে পুলিশ জানায়, ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১