সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত মাসিক সভা শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের সিকদার বাড়িস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম আজিজুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী। সভায় গত মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন চলমান কর্মপরিকল্পনার অগ্রগতি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি এ.কে.এম আজিজুল হক বলেন, “গণমাধ্যমের পেশাগত মান, নৈতিকতা এবং দায়িত্বশীলতা রক্ষায় সংগঠনের সদস্যদের আরও সচেতন ও দক্ষ হতে হবে। শক্তিশালী গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।”
সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমকর্মীদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও গবেষণা অত্যন্ত প্রয়োজন।”
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান আন্তর্জাতিক অঙ্গনে আধুনিক গণমাধ্যমের পরিবর্তন ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি সংগঠনের আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, বিশ্বমানের সাংবাদিকতা প্রশিক্ষণ এবং তথ্য আদান–প্রদানের বিস্তৃত পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় সাংগঠনিক বিষয়, সদস্যদের সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আলোচনা শেষে আগামী মাসের সভার তারিখ নির্ধারণ করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১