সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে সালাউদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীর) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফএস-এর সরবরাহ করা গোপন তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সালাউদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে সেনা সদস্যরা। আটককৃতকে রাতে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১টা ২০ মিনিটে মালামালসহ আশাশুনি থানায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি নিয়ে আশাশুনি থানায় মামলা নং ০৫(১২)২৫ রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত সালাউদ্দিনকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া