কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারীদের গোপনে গোসল ও পোশাক পরিবর্তনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সুমন বাপ্পি (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান থানার সাব-ইনেসপেক্টর (এসআই) নাদিম মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, মামলা নং-১২, তারিখ ১৮ নভেম্বর ২০২৫, ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) অনুযায়ী পলাতক আসামি সুমন বাপ্পিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই নাদিম মাহমুদের নেতৃত্বে রংপুর জেলার কাউনিয়া থানার কুড়িগ্রাম–রংপুর আঞ্চলিক মহাসড়কের রেলগেট সংলগ্ন পাকা রাস্তা থেকে আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন বাপ্পি (২৫), পিতা—মোহাম্মদ হাবিবুর রহমান, মাতা—মোছাঃ আমিনা বেগম, ঠিকানা—গোদ্ধনের কুটি (চাকের কুটি), থানাঃ নাগেশ্বরী, জেলা—কুড়িগ্রাম।
নাগেশ্বরী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিতভাবে নারীদের গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার একটি ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১