মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ যোহর মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্যের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। মাহফিল শেষে মুফতি রেজাউল করিম দোয়া পরিচালনা করেন এবং উপস্থিত সকলেই হাত তুলে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
মাদারীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বাবু মিল্টন বৈদ্য, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক তাজুল মাতব্বর, রাজৈর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ একরাম হাসান, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান খান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির মৃধা এবং উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেকে।
দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। বিভিন্ন এলাকা থেকে মিল্টন বৈদ্যের সমর্থকরা দলে দলে ঈদগাহ মাঠে যোগ দিলে পুরো মাঠে এক প্রার্থনামুখর পরিবেশ সৃষ্টি হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া